সিএনজির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Monday, March 3, 2025

সিএনজির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

 

সড়কের বাম পাশ দিয়ে আসা একটি সিএনজি হঠাৎ ঘুরিয়ে ডান পাশে আসে। ঠিক এমন সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিতে ধাক্কা দেয়। এতে প্রাণ যায় মোটরসাইকেল আরোহী এক যুবকে

সোমবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

নিহত যুবকের নাম গোলাম নাসির বিপ্লব (৩৫)। তার বাড়ি একই উপজেলার মালঞ্চা গ্রামে। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তার দলীয় পদে থাকার বিষয়টি ওই কমিটির আহ্বায়ক নুরুজ্জামান মণ্ডল ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও সিসিটিভির ফুটেজ সূত্রে জানা গেছে, একটি সিএনজি সড়কের বাম পাশ দিয়ে আসছিল। ফিসকাঘাট এলাকায় হেঁটে আসা এক ব্যক্তি বাম পাশ থেকে ডান পাশে আসেন। এমন সময় ওই সিএনজিও ডান পাশে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাচ্ছিল। ওই স্থানে গিয়ে চালক মোটরসাইকেলকে নিয়ন্ত্রণ করতে না পেরে সিএনজিতে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল আরোহী গোলাম নাসির বিপ্লব ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি চালকের বাড়ি সেখানেই। তিনি সেখানে এসে সিএনজি একপাশ থেকে অন্যপাশে ঘুরিয়ে নেন। এ সময় দুর্ঘটনা ঘটে। যিনি মারা গেছেন তিনি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages