১৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুইবার ভূমিকম্প - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Thursday, February 26, 2026

১৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুইবার ভূমিকম্প

 

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে/ প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কর্মকর্তা ফারজানা সুলতানা জাগো নিউজকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। এটি মৃদু ভূমিকম্প।

এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে।

এর আগে, গতকাল বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে। উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের ১২৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে।


No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages