প্রধানমন্ত্রীর নির্দেশে আফগানিস্তানে অভিযান অব্যাহত আছে, জানাল পাকিস্তান - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Friday, February 27, 2026

প্রধানমন্ত্রীর নির্দেশে আফগানিস্তানে অভিযান অব্যাহত আছে, জানাল পাকিস্তান

 

গতকাল রাতে আফগান সেনাদের অতর্কিত হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন প্রদেশে বিমান হামলা চালিয়ে পাক বিমানবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে অভিযান এখনো অব্যাহত আছে।

পাকিস্তানের এমন ঘোষণার মধ্যে আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিত্রাত যদি পাকিস্তান সামনে আরও হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আরও শক্তিশালী এবং জোরালো জবাব দেওয়া হবে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পাকিস্তানের সেনা রয়েছে ৬ লাখ ৬০ হাজার। অপরদিকে আফগানিস্তানের সেনা আছে ১ লাখ ৭২ হাজার।

পাকিস্তানের রয়েছে অন্তত ছয় হাজার সাঁজোয়া যান। এর পাশাপাশি আছে ৪ হাজার ৬০০ কামান।

অপরদিকে আফগানিস্তানের কিছু সংখ্যক সাঁজোয়া যান আছে। যেগুলোর বেশিরভাগ আবার পুরোনো সোভিয়েত আমলের। তবে তাদের ঠিক কতগুলো সাজোঁয়া যান আছে সেটি নিশ্চিত নয়।

আকাশ শক্তি

পাকিস্তানের আছে ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টি হেলিকপ্টার। অপরদিকে আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই।

কিন্তু তাদের কাছে আছে কিছু পুরোনো বিমান ও হেলিকপ্টার। এগুলো কতটা সক্রিয় আছে সেটি অস্পষ্ট।

পারমাণবিক শক্তি

পাকিস্তান একটি পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ। তাদের কাছে ১৭০টি পারমাণবিক ওয়ারহেড বা অস্ত্র আছে। অপরদিকে আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই।

সূত্র: আলজাজিরা

No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages