আক্কেলপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Monday, March 9, 2026

আক্কেলপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (৯ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক মেজর মো. এহ্তেশামুল হক খান। গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার মোহাম্মদপুর লদাপাড়া গ্রামের রুহুল আমীন (২৫) এবং মাঝগ্রাম এলাকার সোহাগ হোসেন (২৬)।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মানিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ সিপিসি-৩।


র‍্যাব আরও জানায়, কয়েকদিন ধরে গোপন তথ্যের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল র‍্যাবের গোয়েন্দা দল। পরে রোববার (৮ মার্চ) রাতে আক্কেলপুর পৌরসভার মানিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার টাকা।


র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।


জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক মেজর মো. এহ্তেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর পৌরসভার মানিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


©হারুনুর রশীদ

No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages