‘নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান’ - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Tuesday, March 10, 2026

‘নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান’

 



ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা প্রধান আলি লারিজানি। সেই সঙ্গে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, নিজের দিকে খেয়াল রাখুন যেন নিজেই নির্মূল হয়ে না যান। খবর: আল জাজিরার।

ইরানে সামরিক আগ্রাসন চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। কয়েকদিন পরই খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে ইরান। ট্রাম্প প্রশাসন নতুন নেতাকেও হত্যার হুমকি দিয়েছে।

গত সোমবার ট্রাম্প ইরান ও দেশটির নতুন সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র আগের হামলার চেয়ে ২০ গুণ বেশি শক্তভাবে আঘাত হানবে। তিনি বলেন, এমন হামলা হবে যাতে ইরানকে আর কখনো পুনর্গঠন করা সম্ভব না হয়।

তিনি আরও লেখেন, ‘তাদের ওপর মৃত্যু, আগুন ও ভয়াবহতা নেমে আসবে—তবে আমি আশা করি এবং প্রার্থনা করি যেন এমনটা না ঘটে।’ ট্রাম্প নতুন নেতা মোজতবা খামেনিকেও হুমকি দিয়ে বলেন, তিনি ‘শান্তিতে থাকতে পারবেন না’।

ফক্স নিউজ-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান নতুন নেতা হিসেবে মোজতবা খামেনিকে বেছে নেয়ায় তিনি ‘সন্তুষ্ট নন’। তার ভাষায়, ‘আমি বিশ্বাস করি না যে তিনি শান্তিতে থাকতে পারবেন।’

এই হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লারিজানি লিখেছেন, ‘ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান!’

আবা/এসআর/২৬

Google Drive Link

No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages