কুয়েতের বিদ্যুৎ ও লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Monday, March 30, 2026

কুয়েতের বিদ্যুৎ ও লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত

 

পশ্চিম এশিয়ায় সংঘাত বৃদ্ধির মধ্যে কুয়েতের লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রে ইরানি হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত। ছবি: সংগৃহীত


কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে, কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী রোববার সন্ধ্যায় ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। একইসঙ্গে একটি পরিষেবা ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয় সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট এক্স-এ একটি পোস্টে এই তথ্য জানায়। 

মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্রের জারি করা এক বিবৃতি অনুসারে, এই হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রের পরিষেবা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয় এবং স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষতি হয়।
বিবৃতিতে বলা হয়, কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে কুয়েত শহরের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের ওই পরিষেবা ভবনে হামলা চালানো হয়।
 
২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা চালানো হয়। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা খামেনিসহ কয়েক’শ মানুষ নিহত হন। এরপর ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরাইলের অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘোষণা দেয়। 

ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এবং প্ল্যান্টের পরিচালন ক্ষমতা বজায় রাখতে অনুমোদিত জরুরি পরিকল্পনার অধীনে অবিলম্বে কারিগরি ও জরুরি দল মোতায়েন করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাটি সুরক্ষিত করার জন্য কুয়েতের নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 
এদিকে, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল) সোমবার জানিয়েছে, দক্ষিণ লেবাননের আদচিত আল কুসায়রের কাছে ইউনিফিলের একটি অবস্থানে নিক্ষিপ্ত গোলার আঘাতে একজন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত এবং অন্যজন গুরুতরভাবে আহত হয়েছেন।

No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages