পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Tuesday, March 17, 2026

পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই



জয়পুরহাটের পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে আব্দুল বাছেদ মন্ডল (৩৬) নামের এক মুদি ও সার কীটনাশক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল (১৬ মার্চ) সোমবার বিকেলে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফিসকাঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাছেদ উপজেলা আওলাই ইউনিয়নের কাঁকড়া গ্রামের মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল বাছেদ উপজেলার কাঁকড়া বাজারে মুদিখানা, কীটনাশক ও সারের ব্যবসা করেন। ঘটনার দিন ৩টায় যমুনা ব্যাংক পিএলসি পাঁচবিবি শাখা হতে ব্যবসার কাজে ২৫ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে বাড়ী পথে যাওয়ার পথে পাঁচবিবি বাজার বড় মসজিদ গেইটের সামনে আসলে পূর্ব ব্যবসায়িক লেনদেনের জের ধরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের দেবখন্ডা (ফিসকাঘাট) গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৬) সহ ৩টি মোটরসাইকেলে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে জিম্মি করে নিজ বাড়ীতে নিয়ে যান।
সেখানে একটি গোডাউনে বাছেদকে আটকে রাখেন এবং মারপিট করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
বাছেদের মোটরসাইকেলর চালক রেজাউল করিম বলেন, আমাকে ভয়ভীতি দেখিয়ে সোজা মোটরসাইকেল চালাতে বলেন। ঘটনাস্থলে গিয়ে তাকে টেনে বাড়ীর ভিতরে নিয়ে যান। আমি চিৎকার করলে আমার অবস্থা খারাপ করবে বলে মামুনের লোকজন হুমকি দেয়। এই ভয়ে কোন কথা বলিনি।
প্রত্যক্ষদর্শী ফয়সাল আহম্মেদ রাজু বলেন, বাছেদের সঙ্গে মামুনের ব্যবসায়িক লেনদেন ছিলো। কিন্তুু বাছেদকে যেভাবে পাঁচবিবি বাজার থেকে জিম্মি করে এনে বাড়ী আটকে রেখে মারধর করেছে সেটা ঠিক হয়নি। তবে সে সময় বাছেদের কাছে একটি ব্যাগ ছিলো। টাকা নিয়েছে কিনা তার আমার জানা নেই।
এবিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, তার সাথে আমার ব্যবসায়িক পাওনা আছে। সে টাকা দিতে টালবাহনা করায় তাকে বাজার থেকে আমার বাড়ীতে নিয়ে আসি। ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আর মারপিটের ঘটনাটিও সঠিক নয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান বলেন, এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages