সারাদেশ ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 18, 2026

সারাদেশ ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

 


ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেছে তিনজনের। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ৯ যাত্রী আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা মিলে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। অন্যদিকে, আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages