পাঁচবিবিতে ছাত্রদলের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রদলীগের হামলা আহত ৩ - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Friday, February 27, 2026

পাঁচবিবিতে ছাত্রদলের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রদলীগের হামলা আহত ৩

নিজস্ব প্রতিবেদক, পাঁচবিবি | ২৭ ফেব্রুয়ারি ২০২৬



ছবি: সংগৃহিত
 

পাঁচবিবি উপজেলায় নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে ছাত্রদলের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় গুরুতর জখম সহ আহত হয়েছে ৩ জন । ঘটনাটি ঘটে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং, বৃহস্পতিবার রাতের দিকে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


ছবি: সংগৃহিত


স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের কিছুদিন পূর্বের জেরে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ছাত্রদলের তিন জন আহত হন। আহতরা হলেন মোঃ আরফাত সরকার, সদস্য, পাঁচবিবি পৌর ছাত্রদল, শাওন হোসেন, সদস্য, পাঁচবিবি পৌর ছাত্রদল, কারিফ হোসেন, সদস্য ৮নং ওয়ার্ড , পাঁচবিবি পৌর ছাত্রদল। আহতদের  স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


ছবি: সংগৃহিত


অভিযোগকারীরা বলেন, হামলার প্রধান মোরশেদ, মোশারোফ, আরিফুল, নাফি, আয়ান, সনি, শাওন, শিশির ও আলামিন এর নির্দেশে পাঁচবিবি পৌর পার্কে তাদের ওপর হামলা করে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জয়পুরহাট জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা প্রশাসন সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা কামনা করেছে।


No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages