জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সোহান নামের এক কৃষকের ঘরবাড়ী পুড়ে ছারখার হয়েছে। ২৭ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোহানের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঐ কৃষকের প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান জানান, উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের রফিকুলের পুত্র সোহান দুপুরে জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলে বাড়ীতে মহিলা সদস্যরা কাজ করছিলো। এসময় হঠাৎ শোয়ার ঘর থেকে ধোয়া বের হতে থাকে এবং দ্রæত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়ী দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় আগুনে ঘরের টিন, ফার্ণিচার, কাপড় চোপড় সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে যায়। এতে তার প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানা গেছে। এ সময় সোহানের বাড়ীর পাশে বিশু নামের অপর একজনের বাড়ীতেও আগুন লেগে ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এই অগ্নিকান্ডের সুত্রপাতের ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। অগ্নিকান্ডে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয় এবং প্রায় ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান।
No comments:
Post a Comment
Thank you for your response