টিএফআই সেলে গুমের মামলায় সাক্ষী না আসায় পেছাল শুনানি - Daily Panchbibi

Breaking News

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 25, 2026

টিএফআই সেলে গুমের মামলায় সাক্ষী না আসায় পেছাল শুনানি

 নিজস্ব প্রতিবেদক

ঢাকা
টিএফআই সেলে গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঢাকা; ২৫ ফেব্রুয়ারি ২০২৬ছবি: শুভ্র কান্তি দাশ



টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুমের ঘটনায় বর্তমান ও সাবেক ১২ সেনা কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষীকে জেরা করার দিন ধার্য ছিল। তবে সাক্ষী না আসায় তা পিছিয়েছে।

প্রসিকিউটর শাইখ মাহদী প্রথম আলোকে বলেন, আগামী ৮ মার্চ এ মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

২১ জানুয়ারি এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মীর আহমাদ বিন কাসেম। আজ তাঁকে জেরা করার দিন ধার্য ছিল। তবে তিনি আসতে পারেননি।

মীর আহমাদ বিন কাসেম জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বাবা মীর কাসেম আলী জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম করে রাখার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি হয়। তাঁদের মধ্যে ১০ আসামি ঢাকা সেনানিবাসের সাবজেলে আছেন। তাঁরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম এবং কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম ও মো. সারওয়ার বিন কাশেম। আজ তাঁদের ট্রাইব্যুনালে আনা হয়।

এই মামলার অপর সাত আসামি পলাতক। তাঁরা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ (পরে আইজিপি হন), এম খুরশীদ হোসেন ও মো. হারুন অর রশিদ এবং লে. কর্নেল (অব.) মুহাম্মাদ খায়রুল ইসলাম।

No comments:

Post a Comment

Thank you for your response

Post Bottom Ad

Pages